বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৪

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২৩, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৪
ছবি : ঢাকা মেইল

বরগুনার বেতাগী পৌরশহরের মাছ বাজার এলাকায় ‘ফাইভ স্টার’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। 


বিজ্ঞাপন


এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে একটি কক্ষ থেকে জাহিদুল (৩৫) ও এক নারীকে  (২৫) আটক করে। এ সময় ওই কক্ষ থেকে যৌন উপকরণ উদ্ধার করে ডিবি পুলিশ। পরে হোটেলের মালিক বাচ্চু আকন (৫২) ও তার সহযোগী আলামিনকে (৪০) আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।  

অভিযান শেষে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ অভিযানে অনৈতিক কাজে লিপ্ত থাকায় চারজনকে আটক করা হয়। বর্তমানে আমরা হোটেলটি তালাবদ্ধ করে রেখেছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর