বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে ১২০০ লিটার অবৈধভাবে মজুত করা পেট্রোল ও একটি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- পৌরসভার মো. মুসফিকুর রহমান মাহি (১৯),মাহমুদুল হাসান (২৬), মো. মঞ্জুর আলম (৫৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার আবুল খায়েরের বসত বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুত করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামিদের হেফাজত থেকে ১২'শ লিটার পেট্রোল উদ্ধার করে। এসময় পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দাহ্য পদার্থ অবৈধভাবে মজুত ও কেনাবেচার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর