বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা লুট, সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা লুট, সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাবেক সেনা সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বুধবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মান্দার বাড়ীয়া এলাকার মো. মাহফুজ মিয়ার ছেলে মো. নাহিদ হোসেন বাবু (২৯) ও জোটপুনি এলাকার ফরিদ আহাম্মদের ছেলে সাহেদ আহমেদ রিয়াজ (২৩)। নাহিদ হোসেন বাবু বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সৈনিক পদে নিয়োজিত ছিলেন। 

আরও পড়ুন

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ২ ঘণ্টার মধ্যে ঘাতক ছেলে আটক

মিরসরাই থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে সাবেক সেনা সদস্য মো. নাহিদ হোসেনের মুরগির খামার থেকে মুরগি ক্রয় করতে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। এসময় তাদেরকে কৌশলে মিরসরাই সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাদেরকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লাখ ৩ হাজার টাকা ও ৪টি হ্যান্ডসেট মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ব্যবসায়ী নাহিদ হোসেন পুলিশকে জানায়, আমার ব্যবসার পার্টনারদেরকে কে বা কারা ডাকাতি করে সব টাকা ও মোবাইল নিয়ে যায়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে নাহিদ হোসেনকে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী রিয়াজের ঘরে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ৩টি রামদা, ২টি কালো রংয়ের মুখোশ, ২টি কালো রংয়ের ক্যাপ এবং ১টি মোবাইল ফোনসহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


63e2cd11-cc90-4030-9838-3f9aff247b36

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক সেনাসদস্য মো. নাহিদ হোসেন বাবু ও সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় চিকেন সাপ্লাই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বুধবার দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর