বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

সোনাইমুড়ীতে বেশি দামে অকটেন বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পিএম

শেয়ার করুন:

সোনাইমুড়ীতে বেশি দামে অকটেন বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল (অকটেন) বিক্রি করার দায়ে লিয়ন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার এই বিশেষ অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লিয়ন এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে অকটেন বিক্রি করছে। তল্লাশিকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতি লিটার অকটেন ১৫০ টাকা দরে বিক্রি করছে।

আরও পড়ুন

নওগাঁয় পাচারকালে ৪৫ বস্তা সার জব্দ

ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা এবং সরকারি নির্দেশনা অমান্য করে চড়া মূল্যে তেল বিক্রি করায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। বর্তমানে লিয়ন এন্টারপ্রাইজে মজুদ থাকা বাকি তেল সরকার নির্ধারিত সঠিক মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি নিশ্চিত করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর