জামালপুরে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান তিনি।
বিজ্ঞাপন
তার মৃত্যুর বিষয়টি বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেল সুপার মোহাম্মদ শফিউল আলম নিশ্চিত করেছেন।
নিহত নেতার নাম জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
জানা গেছে, তিনি দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেফতার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত জিয়াউল হক মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছুটির দিনে বিশেষজ্ঞ ডাক্তার না পেয়ে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।জিয়ার ছেলে জাকিউর রাফিদ নাফি বলেন, আমি মোটরসাইকেল এক্সিডেন্ট করে অসুস্থ, বাবার বিষয়ে বিস্তারিত আমার বোন ভালো বলতে পারবে। আমার বোন বাবার মৃত্যুতে এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলেছে, এর বাইরে আর কিছু বলতে পারছি না।
বিজ্ঞাপন
জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা বলেন, কারাগারে অসুস্থ জিয়াউল হকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, জিয়াউল হক দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে জামালপুর ও পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিনিধি/টিবি




