বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারতীয় গাঁজা, অবৈধ চিংড়ি মাছের রেনু পোনা ও ফুচকা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ এএম

শেয়ার করুন:

ভারতীয় গাঁজা, অবৈধ চিংড়ি মাছের রেনু পোনা ও ফুচকা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একাধিক অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, গাঁজা ও ফুচকা জব্দ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত একাধিক অভিযানে অবৈধ মালামাল জব্দ করা হয়।

হবিগঞ্জের সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু জব্দ


বিজ্ঞাপন


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। এ সময় সন্দেহভাজন ২টি ছোট ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করে ককসিটের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেণু পোনা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এসব জব্দ করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্মকর্তা প্রকাশ্যে চিংড়ির রেণু পোনাগুলো নিলামে তোলেন এবং সর্বোচ্চ দরদাতাকে কাস্টমস কর্তৃক নিলামকৃত রেণু পোনা দ্রুত হস্তান্তর করা হয়।

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার পণ্যসহ গাড়ি জব্দ

অপর দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর সিন্দুরখান বিওপি থেকে পরিচালিত অভিযানে সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিমাইলত নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিস হবিগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিমটিবিল বিওপির খাসপাড়া নামক এলাকা থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর