রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

হবিগঞ্জের সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জের সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু জব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সীমান্ত থেকে ৬ লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু জব্দ হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে গুইবিল দোলনা চা বাগান নামক স্থানে টহল পরিচালনা করে।

আরও পড়ুন

দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

এ সময় চা বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু পাওয়া যায়। তাৎক্ষণিক পাচারের উদ্দেশে  নিয়ে আসা গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় গরুগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর