সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুন্দরগঞ্জে জব্দ বালু লুটের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

সুন্দরগঞ্জে জব্দ বালু লুটের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেফতার
মামলার আসামি নুরনবী মিয়া নয়ন (২৩)।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘাঘট নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে জব্দ করা প্রায় ২১ হাজার সিএফটি বালু লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার আসামি নুরনবী মিয়া নয়নকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে দিকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামি নুরনবী মিয়া নয়ন রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

গাইবান্ধায় জব্দ করা বালু লুটের অভিযোগ

ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এর আগে রোববার (১২ এপ্রিল) রাতে ২ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, উপজেলা প্রশাসন জব্দ করা বালু আমার জিম্মায় রেখেছিল। নিলাম দিতে ঘটনাস্থলে গিয়ে দেখি বালু লুট করা হয়েছে। পরে নিলাম স্থগিত করে নিলাম কমিটির সদস্যরা। এরপর ঘটনাস্থল থেকে চলে আসার পর আবারও বালু লুটে নিয়ে যাওয়া শুরু করেন পূর্বের চক্রটি। জানতে পেরে বালু বহনকারী ট্রাক্টর ও চালককে আটক করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ মামলা দায়ের করেছি আমি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর