নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে মো. আরাফাত মোল্যা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের চর-কালনা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রাজু আহমেদ মোল্যার ছেলে।
বিজ্ঞাপন
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ ও মৃতের পারিবার জানায়, সোমবার সকালে যুবক মো. আরাফাত মোল্যা তার নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলেও দরজা খোলেননি আরাফাত। উপায় না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভাঙেন। ঘরে প্রবেশ করলে তাকে ঘরে গলায় গামছা পেঁচানো সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্নহত্যা করেছেন জানতে চাইলে পরিবারের লোকজন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




