চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে মাহিন হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মাহিন হোসেন ওই গ্রামের কৃষক মামুন আলীর ছেলে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুর থেকে মাহিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশের একটি নর্দমায় শিশুটিকে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলে মাহিনের মৃত্যু নিশ্চিত হয়।
পরিবারের ধারণা, অসাবধানতাবশত নর্দমার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




