সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন মাদক 'ফেয়ারডিল', ৬০০ বোতলসহ আটক ২

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন মাদক 'ফেয়ারডিল', ৬০০ বোতলসহ আটক ২
ফেয়ারডিলসহ আটক দুই যুবক।

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ফেনসিডিল সদৃশ ৬০০ বোতল ফেয়ারডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে পৌরসভার বুরুঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ু

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পুলিশ জানায়, গোপন সংবাদে আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্গাপুর শহরের বুরুঙ্গা এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়া চেষ্টা করে। এসময় দুই যুবককে আটক করা হয়। পরে সড়কের পাশে থাকা চারটি বস্তা থেকে ৬০০ বোতল ফেয়ারডিল নামক মাদক জব্দ করা হয়।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে সম্প্রতি নতুন ধরনের এসব মাদক দেশে নিয়ে আসছে কারবারিরা।

অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর