সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
আটক জিল্লুর রহমান।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২৮ কেজি গাঁজাসহ জিল্লুর রহমান (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী সড়কের দামিনা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সিএনজিচালিত অটোরিকশার পেছনে কৌশলে লুকানো ২৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দক্ষিণ নন্দরামপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মো. জিল্লুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক জিল্লুর রহমানের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর