সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

‎ঝিনাইদহে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় যুবক আটক, মুচলেকায় মুক্ত

জেলা প্রতিনিধি, ‎ঝিনাইদহ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

‎ঝিনাইদহে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় যুবক আটক, মুচলেকায় মুক্ত

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সিনিয়র ফিল্ড অফিসার পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম হাফিজ উল্লাহ (২২)। তিনি কালীগঞ্জ পৌর শহরের ফয়লা কলেজপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আটকের পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


‎সোমবার (১৩ এপ্রিল) কালীগঞ্জ শহরের একটি ফুয়েল স্টেশন থেকে তাকে আটক করে পুলিশ।

‎কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ শহরের একটি ফুয়েল স্টেশনে গিয়ে লাইন ভেঙে তেল দাবি করেন হাফিজ উল্লাহ। এসময় জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ানো অন্য লোকজন ও শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই যুবক।

আরও পড়ুন

জয়পুরহাটে ৬ আ.লীগ নেতার আদালতে আত্মসমর্পণ, জামিন নাকচ, কারাগারে প্রেরণ

‎এক পর্যায়ে হাফিজ উল্লাহ নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে দেন। এমনকি নিজের নামে বানানো একটি ভুয়া আইডি কার্ড দেখান তিনি। এ সময় তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এনএসআই গোয়েন্দা সংস্থার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে।

‎একাধিক গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, হাফিজ উল্লাহ কালীগঞ্জ পৌর শহরের বাসিন্দা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে সে প্রতিদিন বিভিন্ন পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে থাকে। সংগৃহীত তেল সে কালোবাজারে বা বেশি দামে বিক্রি করে কিনা, সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

‎কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, পুলিশ কাউকে আটক করেনি। এনএসআইয়ের একটি টিম হাফিজ উল্লাহ নামে একজনকে আটক করে থানা কম্পাউন্ডে জিজ্ঞাসাবাদ করছে। আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হতে পারে বলে জেনেছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর