সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ৬ আ.লীগ নেতার আদালতে আত্মসমর্পণ, জামিন নাকচ, কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ৬ আ.লীগ নেতার আদালতে আত্মসমর্পণ, জামিন নাকচ, কারাগারে প্রেরণ

জয়পুরহাটে জুলাই মাসের হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলেও তা নামঞ্জুর করেছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক নিশিত কুমার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


কারাগারে পাঠানো আসামিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, ওয়ালিউজ্জামান বাপ্পি, ইউপি সদস্য শফিকুল ইসলাম।

আরও পড়ুন

বিরাট গাড়িবহর নিয়ে শোডাউন দেওয়া সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি

আদালত সূত্রে জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।


বিজ্ঞাপন


জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর