সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরিশালে ২৬০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ এএম

শেয়ার করুন:

বরিশালে ২৬০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মোল্লা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান মোল্লা অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রেখেছিলেন। এসব তেল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুতদার ও বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর