সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ এএম

শেয়ার করুন:

অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
উদ্ধার করা তেল

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার (১২ এপ্রিল) বিকেলে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পচিরালক আব্দুল্লাহ আল ইমরান।


বিজ্ঞাপন


তিনি জানান, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা না থাকার অপরাধে আব্দুস সোবহান নামে জ্বালানি ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের আনুমানিক ১৩০ লিটার অকটেন একটি কাপড়ের দোকানে লুকানো ছিল। সে তেল উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। 

 

অভিযানে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা ফাঁড়ি পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর