রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ
ফাতেমা আক্তার (৫)।

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে ফাতেমা আক্তার নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার একটি ভুট্টা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ফাতেমা উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার দর্জি আবু সামার মেয়ে।

স্বজনরা জানায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে ফাতেমাকে বাড়ি থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফাতেমার মরদেহ পুলিশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

নিজ বাড়িতে অগ্নি দগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

স্বজনরা আরও জানায়, ফাতেমার গলায় স্বর্ণের চেইন ছিল। হয়ত কোনো মাদকসেবী তার চেইনটি ছিনিয়ে নেয়ার জন্য হত্যা করে এবং লাশ ঘুম করার জন্য ভুট্টা খেতে ফেলে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


এ ব্যাপারে মধুপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর