রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজশাহীতে মোবাইল অ্যাপ দিয়ে মিলবে জ্বালানি তেল

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে মোবাইল অ্যাপ দিয়ে মিলবে জ্বালানি তেল

রাজশাহীতে মোবাইল অ্যাপের মাধ্যমে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল পাওয়া যাবে।

রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর গুল গোফুর পেট্রোল পাম্পে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি জানান, ‘Fuel Management’ মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এতে ভোগান্তি কমবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলীসহ অন্যান্য কর্মকর্তা এবং পাম্প মালিক, মোটরসাইকেল চালকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর