রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ এএম

শেয়ার করুন:

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেলসহ ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার নলচিরা ঘাট-সংলগ্ন মেঘনা নদী থেকে এসব জ্বালানি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— উপজেলার নলচিরা ইউনিয়নের মৃত মোশারেফ হোসেনের ছেলে মো. মিলন (২২), একই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) এবং মো. সাব্বিরের ছেলে মো. ফয়েল (১৯)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অভিযানকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৪ জনকে আটক করা হয়।

 

কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা জ্বালানি তেল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধ ও দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর