রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাতিয়ায় ৫৩৭০ লিটার তেলসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, হাতিয়া
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় ৫৩৭০ লিটার তেলসহ আটক ১

নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনী অভিযান চালিয়ে ৫৩৭০ লিটার জ্বালানি তেলসহ এক চোরাচালানকারীকে আটক করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত চোরাচালানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয় বলে নৌবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 


বিজ্ঞাপন


এর আগে, শনিবার(২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার নলচিরা নৌ-ঘাটে অভিযান চালিয়ে এ অবৈধ জ্বালানি তেল ও চোরাচালানকারীকে আটক করে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী। 

সন্ধ্যায় নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে নৌবাহিনীর একটি টহল দল উপজেলার নলচিরা ঘাট এলাকায় টহল পরিচালনা করছিল। এসময় নৌবাহিনীর গাড়ি দেখে এক ব্যক্তি একটি দোকানের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায়, নৌবাহিনী উক্ত দোকানে তল্লাশি করে। পরে দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ তেলসহ একজন চোরাচালানকারীকে আটক করে।  

আটককৃত চোরাচালানকারীর তথ্য মতে নলচিরা ঘাটের বেশ কিছু দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল এবং ২৯ টি প্লাস্টিক জেরিকেনে আনুমানিক ৫৩৭০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ছয় লাখ ৪৫ হাজার টাকা। 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে ফেব্রিক্সের দুই কনটেইনারের খোঁজে দুদক


বিজ্ঞাপন


হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, আটককৃত চোরাচালানকারী ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। 

বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকা সমুহের মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের টহল-অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর