শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

শেয়ার করুন:

কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার আসামি মো. কুদ্দুছ মিয়া (৫৫)

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা আক্তার হত্যা মামলার আসামি মো. কুদ্দুছ মিয়া (৫৫) গ্রেফতার হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


বিজ্ঞাপন


গ্রেফতার কুদ্দুছ মিয়া জেলার বানিয়াচংয়ের বাঘজোড় গ্রামের বাসিন্দা।

 

অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রানীগাও ইউনিয়নের গাভীগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে কিশোরী সানজিদা আক্তার হত্যা মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো. কুদ্দুছ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর