বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

দোহারে নুর মুহম্মদ হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, দোহার
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

দোহারে নুর মুহম্মদ হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় বাহ্রা এলাকায় নূর মুহম্মদকে (৬৫) কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি রিয়াজুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পটুয়াখালী জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক। 


বিজ্ঞাপন


গ্রেফতার রিয়াজুল উপজেলা আন্তা বাহ্রার বাগেরকাচা এলাকার সেলিম বেপারীর ছেলে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতার রিয়াজুল নূর মোহাম্মদ হত্যা মামলার প্রধান আসামি। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে ও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য: ১ মার্চ ২০২৬, সকালে গাছের কাটা, ডালের ভাগাভাগি নিয়ে প্রতিবেশী সেলিম বেপারীর সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে সেলিমের ছোট ছেলে রিয়াজুল ধারালো অস্ত্র দিয়ে নূর মোহাম্মদকে (৬৫) কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে রিয়াজুল পলাতক ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর