শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে দঃ ও আলারি খেলা শুরু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে দঃ ও আলারি খেলা শুরু

খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা শুরু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বটতলা এলাকায় মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদ আয়োজনে এ খেলা  শুরু হয়। 


বিজ্ঞাপন


আলোচনা সভার শেষে দঃ খেলা খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও  আলারি খেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন উদ্বোধন করেন।

0e329c5b-233e-4b8a-9de9-322fc43cfaf3

মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী সভাপতিত্বে  মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনু মারমা বলে, সাংগ্রাইং উদযাপন কমিটির আহবায়ক উচিমং মারমা, মারমা যুব কল্যাণ সংসদ সভাপতি উমংচিং মারমা সুমন।

আরও পড়ুন

খাগড়াছড়িতে বৈসাবি উৎসব শুরু

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, দঃ খেলা ও আলারি খেলাগুলো না খেললে এক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এই আলারি এবং দঃ খেলা যেন যুগের পর যুগ চলতে থাকে সেই প্রত্যাশা করি।

উদ্বোধন শেষে মারমা তরুণ-তরুণী, শিশুরা ঐতিহ্যবাহী আলারী ও দঃ খোলায় মেতে উঠেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর