শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সোনাদিয়ায় বিদেশি পর্যটকের ওপর দুষ্কৃতকারীর হামলা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

সোনাদিয়ায় বিদেশি পর্যটকের ওপর দুষ্কৃতকারীর হামলা

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতকারীদের হামলার শিকার হওয়া নিউজিল্যান্ডের একদল পর্যটককে তাৎক্ষণিক অভিযানে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। লুট হওয়া অধিকাংশ মালামালও উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান। তিনি বলেন, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি পরিবারসহ বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসে একটি কাঠের বোটে সমুদ্রপথে ভ্রমণে বের হন।


বিজ্ঞাপন


কোস্টগার্ডের নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করে তারা সোনাদিয়া চরে অবস্থান করছিলেন। এ সময় গত ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়।

আরও পড়ুন

মাছবোঝাই গাড়িতে মিলল ১ লাখ ৭১ হাজার ইয়াবা, গ্রেফতার ২

খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের জীবিত উদ্ধার করে। এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামালও উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর