বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাছবোঝাই গাড়িতে মিলল ১ লাখ ৭১ হাজার ইয়াবা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

মাছবোঝাই গাড়িতে মিলল ১ লাখ ৭১ হাজার ইয়াবা, গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফের শীলখালী এলাকায় মাছবোঝাই একটি মিনি পিকআপে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছ বোঝাই মিনি পিকআপ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। ‍


বিজ্ঞাপন


উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— টেকনাফ থানার নতুন পল্লানপাড়া এলাকার মৃত মন্তাজের ছেলে মো. ফিরোজ (৩৫) এবং নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. ফয়সাল (২০)।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছবোঝাই মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় মাছের ড্রামের ভেতরে লুকিয়ে রাখা কালো ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২০টি পোটলা উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ চালক মো. ফিরোজ ও তার সহকারী মো. ফয়সালকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।


বিজ্ঞাপন


বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদকের মূল সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর