শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

বিএনপির রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ‘ধানের শীষ’ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফজলুল করিম।


বিজ্ঞাপন


ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬১৬। বাতিল হয়েছে ১ হাজার ৭১০টি ভোট। ভোট প্রদানের হার ৪২.৫৮ শতাংশ।

আরও পড়ুন: শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক বিপুল ভোটে জয়ী

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিএনপির রেজাউল করিম বাদশা ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সে সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ভোট। পরবর্তীতে তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর