বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুর মৃত্যু
রবিউল সরদার

মাদারীপুরের কালকিনিতে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১২ বছর বসয়ী রবিউল সরদারের।


বিজ্ঞাপন


রবিউল কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকার নয়ন হাওলাদারের বাসার ছাদে ওঠে রবিউল ও তার বন্ধুরা। এ সময় অসাবধানবশত ছাদের ওপর দিয়ে যাওয়া ১ লাখ ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় রবিউল। গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিউলকে রাতে পাঠানো হয় রাজধানীর শাহবাগ থানার এক হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।


বিজ্ঞাপন


মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর