বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বরিশালে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ এএম

শেয়ার করুন:

বরিশালে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত

বরিশালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় চৈতি নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) স্কুল ছুটির পর স্কুলের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

চৈতি বরিশাল মহানগরীর শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ওসি জানান, চৈতি তার মায়ের সঙ্গে জিয়া সড়ক এলাকার বাংলালিংক টাওয়ার সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকত। তার বাবা ময়মনসিংহের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর