সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় ড্রাম ট্রাকের চাপায় নাসির মিয়া (২২) নামে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের শ্রীডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাসির মিয়া একই উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা অভিমুখী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক নাসির মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর