বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বোচাগঞ্জে পুকুর খননের সময় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ এএম

শেয়ার করুন:

বোচাগঞ্জে পুকুর খননের সময় কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি পেয়েছেন শ্রমিকরা।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার বালা পুকুর থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।


বিজ্ঞাপন


বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বোচাগঞ্জ উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় সাবেক চেয়ারম্যানের মালিকানাধীন বালা পুকুরে এক্সেভেটর মেশিন দিয়ে খননকাজ চলছিল। বুধবার সন্ধ্যার দিকে খননের সময় শ্রমিকরা একটি মূর্তি পান। পরে পুলিশ খবর পেয়ে মূর্তিটি থানায় নিয়ে যায়।


বিজ্ঞাপন


বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি বিষ্ণুর মূর্তি এবং এর ওজন ১৬ কেজি ২ গ্রাম।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর