শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে সড়কের ইট তুলে বিক্রি, তদন্তে প্রশাসনের ধীরগতি

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে সড়কের ইট তুলে বিক্রি, তদন্তে প্রশাসনের ধীরগতি
সড়কে নুরুল আমিনের রেখে যাওয়া ইটের টুকরো।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি সড়কের ইট তুলে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে নুরুল আমিন আকন্দ নামে স্থানীয় এক ব্যক্তি। তবে ঘটনার ১৫ দিন পেরোলেও এখনো তদন্ত করে ব্যবস্থা নেয়নি প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার গ্রামের ওই সড়কের ইট তুলে নিয়ে স্থানীয় নুরুল আমিন আকন্দ নামে এক ব্যক্তি। দুই সপ্তাহ আগে দিনমজুর দিয়ে ওই সড়ক থেকে কয়েক হাজার ইট তুলে নিয়ে বিক্রি করে দেন তিনি। সড়কটিতে এডিবির অর্থায়নে ইট দিয়ে সলিং করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো তদন্তই করা হয়নি। এ নিয়ে চলছে ঠেলা ধাক্কা।


বিজ্ঞাপন


এদিকে ঘটনা জানাজানি হলে কিছু ইটের টুকরো সড়কে ফেলে রেখে গেছেন নুরুল আমিন।

গজধার গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়া সাংবাদিকদের বলেন, নুরুল আমিন লোক দিয়ে রাস্তার ইটগুলো তুলে নিয়েছে। কিছু ইট বিক্রি করেছে, আর কিছু বাড়িতে নিয়ে গেছে।

আরও পড়ুন

কলাপাড়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল আমিন আকন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এ বিষয়ে আজ বুধবার (৮ এপ্রিল) তেতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম জহর বলেন, গ্রামের নুরুল আমিন নামে এক ব্যক্তি সড়কের ইট নিয়ে গিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ ঘটনায় তদন্ত করে একটি প্রতিবেদন দিতে বলেছেন। ইউপি সচিবকে নিয়ে কাল পরশু এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

759a1810-aa77-4096-b9bd-802634969f5f

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ইতোমধ্যে তিনি একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর