বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, অভিযানে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, অভিযানে ২ লাখ টাকা জরিমানা

ফেনীতে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী শহরের মধ্যরামপুর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় অবৈধভাবে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের উদ্দেশে অবৈধ মজুদ করে অসাধুভাবে বাজারজাত করছে। র‌্যাবের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য অধিদফতরসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় ’কবির অ্যান্ড সন্স’ কে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Feniii

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

এসময় ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদফতরের সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


fennii

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, জরিমানা করা টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর