বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্য হতে বেশি মূল্যে বিক্রয় ও বাজারজাত করার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্য হতে বেশি মূল্যে বিক্রয় ও বাজারজাত করায় মুক্তার হোসেন খানের প্রতিষ্ঠান খান স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

chuadanga

আরও পড়ুন

রংপুরে তেলের গুদামে অভিযান: অনিয়মের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

এছাড়া তদারকিকালে আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদফতর সূত্রে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর