বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে তেলের গুদামে অভিযান: অনিয়মের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

রংপুরে তেলের গুদামে অভিযান: অনিয়মের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

রংপুরে দুটি ভোজ্য তেলের গুদামে যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‍্যাব-১৩।

বুধবার (৮ এপ্রিল) বিকেল এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।


বিজ্ঞাপন


এসময় র‍্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে র‌্যাবে একটি চৌকস দল অভিযানে সহায়তা করে।

আরও পড়ুন

রংপুরে ৪ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

অভিযান সূত্রে জানা যায়, নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এস এস ট্রেডার্সের গুদামে তেল মজুত ও বাজারজাতকরণে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল। এরই পরিপ্রেক্ষিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদামে সংরক্ষিত ভোজ্য তেলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানা, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা এবং বাজারে সরবরাহে অসংগতির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরে একই অভিযোগে গোমাস্তপাড়ায় আয়াত ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মালিক পারভেজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই কথা জানান র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর