বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের জেল, জরিমানা ৩ কোটি ৪০ লাখ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তার ১৫ বছর দণ্ড, জরিমানা ৩ কোটি ৪০ লাখ

নোয়াখালী সোনাইমুড়ীতে রূপালী ব্যাংকের একটি শাখার ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে প্রায় ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এক ব্যাংক ব্যবস্থাপককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. বেলায়েত হোসেন। তিনি রূপালী ব্যাংক পিএলসির আমিশাপাড়া শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন।


বিজ্ঞাপন


Noakhali

আদালত সূত্রে জানা যায়, মো. বেলায়েত হোসেন ২১ অক্টোবর ২০১২ থেকে ২৪ এপ্রিল ২০১৬ পর্যন্ত উক্ত শাখায় কর্মরত থাকাকালীন ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করেন। জালিয়াতির মাধ্যমে তিনি ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা ব্যাংক থেকে উত্তোলন ও স্থানান্তর করে আত্মসাৎ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এই অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে মামলাটি আদালতে গড়ায়।

আরও পড়ুন

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

মামলার সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে বিচারক মো. বেলায়েত হোসেনকে তিনটি পৃথক ধারায় দোষী সাব্যস্ত করেন, ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৪৬৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আত্মসাৎ করা সমপরিমাণ অর্থ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।


বিজ্ঞাপন


রায় ঘোষণার সময় আসামি মো. বেলায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয় এবং আদালত আসামির বিরুদ্ধে দ্রুত সাজা পরোয়ানা (Warrant of Conviction) ইস্যু করার নির্দেশ দিয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর