শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভুট্টাক্ষেত থেকে অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

ভুট্টাক্ষেত থেকে অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জামালপুর ইসলামপুরে ভুট্টাক্ষেত থেকে জুয়েল শেখ নামের এক অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকায় ভুট্টাক্ষেতে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


জুয়েল শেখ মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মরদেহে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর