মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভৈরব নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

ভৈরব নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

খুলনার ভৈরব নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


জানা গেছে, বিকেলে নদীতে জোয়ারে পানির স্রোতে বস্তাবন্দি মরদেহটি ভেসে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। গফ্ফার ফুড বালির ঘাটে রাখা একটি বাঁশে বস্তাটি আটকে যায়। তখন স্থানীয়রা বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি বের হওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর