মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

নওগাঁয় সড়কে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

নওগাঁয় সড়কে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবক গ্রেফতার
নওগাঁয় সড়কে স্কুলছাত্রীকে ইভটিজিং

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্যক্ত) করার অপরাধে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কে তাকে একা পেয়ে সড়কে গোলাম মোস্তফা রাব্বি নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে গতি রোধ করে। এরপর ওই ছাত্রীর গায়ে হাত দেয় এবং ব্যাড টাচ করে দ্রুত চলে যায়। তারপর থেকেই ছাত্রীটি ডিপ্রেশনে ও ভয়ে ভুগতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যবহার করে প্রথমে মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাৎক্ষণিক গুরুত্ব সহকারে আসামি শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজিংকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর