মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মদনে স্কুলছাত্রীকে ইভটিজিং করে কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

মদনে স্কুলছাত্রীকে ইভটিজিং করে কারাগারে যুবক
ছবি : ঢাকা মেইল

নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে তরিকুল ইসলাম (২২) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে এ কারাদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত যুবক তরিকুল ইসলাম উপজেলার চানগাও ইউনিয়ের চকপাড়া গ্রামের একদিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। 


বিজ্ঞাপন


স্থানীয় লোকজন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার টিফিনের সময় পৌরসদরে একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ওই ছাত্রী নিজ বাসার দিকে যাচ্ছিল। সেই সময় বিদ্যালয়ের গেটের সামনে থেকে চানগাঁও চকপাড়া গ্রামের হাবিবুর মিয়ার বখাটে ছেলে মোস্তাকিম (২১) ও তরিকুল ইসলাম ওই ছাত্রীর পিছু নেয়। এক পর্যায়ে ওই ছাত্রীর বাসা পর্যন্ত গিয়ে তাকে ইভটিজিং করে দুই যুবক। যুবকদের এমন আচরণে ভয় পেয়ে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে জানায়। টিফিন শেষে ছাত্রীর দাদি তাকে স্কুলে নিয়ে স্কুলে যায়। কিন্তু সেই সময়েও বিদ্যালয়ের গেটে পুনরায় ওই দুই যুবক ছাত্রীকে ইভটিজিং করে। 

বিষয়টি স্কুলের শিক্ষকদের জানালে তরিকুলকে আটক করা হয়। সেই সময় অপর যুবক মোস্তাকিম দৌড়ে পালিয়ে যায়। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান বিদ্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত তরিকুলকে ১৫ দিনের কারাদণ্ড দেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনূর রহমান বলেন, স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে তরিকুল ইসলাম নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর