শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভোলায় পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ এএম

শেয়ার করুন:

ভোলায় পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেল জব্দ

ভোলা থেকে নদীপথে ট্রলারযোগে পাচারের সময় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেলসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা চর এলাকা থেকে এসব ডিজেল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আটক হওয়া পাচারকারী ব্যক্তি হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল জব্বার মিয়াজির ছেলে মো. মামুন মিয়াজি।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের ভোলা বেইস কর্তৃক চটকিমারা চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে একটি স্টিল বডি বোটযোগে অবৈধভাবে পরিবহনের সময় আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ মামুন মিয়াজিকে আটক করা হয়েছে।

জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। এছাড়া আটককৃত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে বোটসহ ছেড়ে দেওয়া হয়েছে। তেল বিক্রি ও জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর