মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পড়েছে চরম দুর্ভোগে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে শহরের শ্মশানঘাট এলাকায় একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে ঘনবসতিপূর্ণ পরিবেশের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি ঘরে।


বিজ্ঞাপন


847a16fb-aa14-444e-904f-2633b0c0a7c2

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

গাজীপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


f3a3ef3a-9728-4b51-8c29-2d3a480bb118

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারি পরিচালক সেলিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর