সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরে পাইকারি পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সেনাবাহিনী ও জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব।


বিজ্ঞাপন


gazi--

আরও পড়ুন

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালীগঞ্জের বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ দল। অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও স্থানীয় এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় বিএম এনার্জি কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর