মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনে হামের টিকা পেল ১৯ হাজার শিশু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ২ দিনে হামের টিকা পেল ১৯ হাজার শিশু
চলছে হামের টিকাদান কর্মসূচি।

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় গত দুই দিনে ১৯ হাজার ৩৭০ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

রোববার ও সোমবার (৫ ও ৬ এপ্রিল) জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শিশুদের টিকা দেওয়া হয়।


বিজ্ঞাপন


জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

chapainobab

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের তিন হটস্পটে হামের বিশেষ টিকা চালু

হামের সংক্রমণে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনা রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে তিন উপজেলার ৩৭টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। এদিন টিকা দেওয়া হয় ৬ হাজার ৮৮৭ শিশুকে। দ্বিতীয় দিনে টিকা দেওয়া হয় তিন উপজেলার ৫৩ কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে ১২ হাজার ৪৮৩ শিশুকে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে শিশুদের।


বিজ্ঞাপন


সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, খুবই গুরুত্ব দিয়ে জেলা টিকাদান কর্মসূচি চলছে। রোববার শুরুর পর পরবর্তী ২১ দিন এ কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে জেলার তিন উপজেলার লাখ ৬৭ হাজার ২৮৭ শিশুকে টিকা সংক্রমণে হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর