নাটোরে বিদ্যুৎ লাইনে সড়কের ডালপালা কাটার জন্য কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই, পিএলসি (নেসকো)।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী (৭ এপ্রিল) মঙ্গলবার বিবিবি, নেসকো, নাটোর-এর বড়হরিশপুর, নবীনগর, রামাইগাছি, চেয়ারম্যান রোড, পিটিআই, তেবাড়িয়া পালপাড়া, বড়ভিটা, দিয়ারভিটা, জাঠিয়ান এলাকায় গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছেন নেসকো কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এসএস

