বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (৪ এপ্রিল) দেশের কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত থাকবে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভোলা কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়েছে, ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড়া ও নবীপুর এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি সংস্কার কাজের জন্য এই সাময়িক বিঘ্ন ঘটবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
এছাড়া, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এমআর

