পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির ও একই গ্রামের কালাম খান এবং পারেরহাটের আবুল হোসেন নামের তিনজনের তিনটি ট্রলারে গভীর সমুদ্রে ধরা পড়ল ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি মূল্যবান লাক্ষা মাছ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে পিরোজপুর জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই তিনটি ট্রলারের মাছ ২৮ লাখ টাকায় পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পারেরহাটের আবুল হোসেন এর তিনটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেললে এই মূল্যবান লাক্ষা মাছগুলো পান।

এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা সোমবার ২৮ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে তা চট্টগ্রামে পাঠানো হয়।
বিজ্ঞাপন
ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী দুলাল হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না, অনেক টাকা ক্ষতি হচ্ছিল। এইবার আল্লাহর রহমতে জালে মাছ ধরা পড়েছে, এতে আমরা অনেক আনন্দিত। কিছুটা হলেও পিছনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো।
আড়তদার জাকির জানান, এসব লাক্ষা মাছ দেশের বিভিন্ন বড় বাজারে পাঠানো হবে। বিশেষ করে কক্সবাজার ও চট্টগ্রামের ফিশারি ঘাটে এসব মাছ সরবরাহ করা হবে, যেখানে এ ধরনের সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা রয়েছে।
প্রতিনিধি/এসএস

