বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে জেলের জালে ১০ লাখ টাকার লাক্ষা মাছ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে ৫০টি লাক্ষা মাছ। এসব মাছ বাজারে ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছ ১০ লাখ টাকায় এক পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।

আরও পড়ুন

সাগরে জেলের এক টানে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলার ফকিরের একটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেলে ৫০টি লাক্ষা মাছ পান। একেকটি লাক্ষা মাছ ১০ থেকে ২২ কেজি ওজনের। মূল্যবান লাক্ষা মাছ পাওয়ার পর জেলেরা সাগর থেকে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে এক মাছ ব্যবসায়ী সোমবার ১০ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে তা চট্টগ্রামে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর