মাদারীপুর লিফটে আটকে থাকা শিশু, নারীসহ ৮ জনকে দেড় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে শহরের লেকেরপাড়ে সমন্বিত অফিসের ১০ তলা ভবনের লিফটে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস জানান, বিকেলে ৪টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন ৭ নারী প্রশিক্ষণার্থী। এ সময় তাদের সঙ্গে একজন শিশু ছিল। লিফটে করে উপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে যায়। এতে তারা লিফটের ভেতরে আটকা থেকে চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে বিভিন্ন জায়গায় ফোন দিয়েও সহায়তা না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে সপ্তম ও অষ্টম তলার মধ্যবর্তী স্থান থেকে লিফটে আটকা পড়া নারীদের দেড় ঘণ্টা পর সাড়ে ৫টার দিকে উদ্ধার করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বড় দুর্ঘটনার আগেই শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ্ আছেন।
প্রতিনিধি/এসএস

