সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ১৭৬০ কেজি ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ১৭৬০ কেজি ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ, আটক ২
জব্দ করা চোরাই পণ্য, পিকআপ ও আটক দুই চোরাকারবারি।

নেত্রকোনায় চোরাচালানের বিপুল পরিমাণ পণ্যসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের কুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রিপন মিয়া (২৫) এবং নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৫)।\

আরও পড়ুন

সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

ডিবি পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য দেশে আনা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর