সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ছাইদার রহমান (৫৭) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দল।


বিজ্ঞাপন


গ্রেফতার ছাইদার রহমান উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিন ও মৃত হালিমা বেগম দম্পতির ছেলে।

আরও পড়ুন

নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়- ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিয়াগাছা ভবানীপুর গ্রামের ছাইদার রহমানের শয়ন ঘর থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে অভিযুক্ত ছাইদার রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বলেন, এ ঘটনায় ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর